সর্বশেষ:

আসামে বন্ধ হচ্ছে সরকারি মাদ্রাসা, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক :

আসামে রাষ্ট্রীয় সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেয়া হচ্ছে। পুরোপুরি বন্ধ করে আগামী ছয় মাসের মধ্যে সেগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিভাবকের নেয়া সিদ্ধান্তের কারণে শিশু যেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

এই সিদ্ধান্তের ব্যাখ্যায় আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শিশুদের ধর্ম, ধর্মগ্রন্থ ও ভাষা, যেমন আরবি, শিক্ষা দেয়া ধর্মনিরপেক্ষ সরকারের কাজ না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৭ সালে মাদ্রাসা ও সংস্কৃত টোল বোর্ড তুলে দিয়ে বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত করেছিল; এখন তারা সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী শর্মা এনডিটিভিকে বলেন, আসামে প্রায় ১২০০ মাদ্রাসা ও ২০০ সংস্কৃত টোল আছে, কিন্তু এগুলো পরিচালনা করার মতো স্বতন্ত্র কোনো বোর্ড নেই। এই প্রতিষ্ঠানগুলোর লোকজন ম্যাট্রিকুলেশন বা উচ্চ মাধ্যমিক স্কুলের সমমানের সার্টিফিকেট পাওয়ায় অনেক সমস্যা তৈরি হচ্ছে।

এ কারণেই রাজ্য সরকার সব মাদ্রাসা ও সংস্কৃত টোলকে নিয়মিত স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।

এর পাশাপাশি রাজ্যটিতে বিদ্যমান প্রায় দুই হাজার বেসরকারি মাদ্রাসাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিবিধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ সত্তা হওয়ায় এটি ধর্মীয় শিক্ষায় নিয়োজিত সংস্থাকে অর্থায়ন করতে পারে না।

তবে বেসরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোলগুলো কার্যক্রম অব্যাহত রাখতে পারবে, কিন্তু তারা যেন একটি নিয়ন্ত্রক কাঠামো অনুযায়ী চলে তা নিশ্চিত করতে আমরা শিগগিরই নতুন একটি আইন করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930