মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

উপনির্বাচন ও চসিকে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-১০সহ শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এরমধ্যে ঢাকা-১০ আসনে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমীরুল আলম মিলন, বগুড়া-১ আসনে আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি হওয়া প্রয়াত আবদুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহদারা মান্নান ও যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে বাদ দিয়ে রেজাউল করিম চৌধুরীকে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার পর্যন্ত চসিকের মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ২০ জন প্রার্থী ফরম সংগ্রহ করে জমা দেন বলে দলের দপ্তর সূত্রে জানা যায়।

এদিকে, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে মোট ৪০৫ জন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার গণভবনে বিকেল ৫টার দিকে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০