সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘আমাকে গালি দেন, ছেলেকে দিবেন না প্লিজ!’

বিনোদন ডেস্ক :

ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ এনেছেন। সেসঙ্গে ভক্তদের কাছে অনুরোধও জানিয়েছেন।

ঘটনা হলো, অপু বিশ্বাসের বেশ আদরের ছেলে আব্রাম খান জয়। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। যার কারণে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরও কাউকে বিয়ে না করে ছেলের সঙ্গে কাটান তিনি।

এদিকে জয়ের জন্মদিন ও বিশেষ দিবসগুলোতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান অপু বিশ্বাস। ছেলের প্রতি অগাধ ভালবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ছবিও শেয়ার করেন তিনি।

অপু অভিযোগ করে জানিয়েছেন, জয়কে নিয়ে যেসব ছবি আপলোড হয়, তাতে অনেকেই (ভক্তরা) গালাগাল দেন। যা একদমই পছন্দ না তার।

তিনি বলেন, আমার একমাত্র ছেলে জয়কে নিয়ে অনেকেই ফেসবুকে গালাগাল করে, যা আমি একদমই সহ্য করতে পারি না। এসময় ছেলেকে গালি না দেয়ার জন্যও ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন অপু বিশ্বাস।

অপু বলেন, জয় এখন অনেক ছোট। ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো। কারো সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক। জয় আমার সন্তান। ছোট্ট একটা শিশু। ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যিই আমার এবং সন্তানের জন্য মর্মান্তিক বিষয়।

তিনি আরও বলেন, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না। আমাকে গালি দেন যত খুশি। আমি কিছু মনে করবো না।

প্রসঙ্গত, শাকিবের সাথে ডিভোর্সের পর থেকে ছেলে জয়কে নিয়ে একঘরে থাকেন অপু বিশ্বাস। আর সেই ছেলের দেখভাল ও সব খরচও চালান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930