সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খালি পায়ে মসজিদে ট্রাম্পকন্যা ইভাংকা!

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প ও তার উপদেষ্টা মসজিদ পরিদর্শন করেছেন। এসময় ট্রাম্প কন্যাকে হিজাব পরিহিতা অবস্থায় দেখা গেছে। খালি পায়ে মসজিদ পরিদর্শনের সময় ইভাংকার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব। ৩৮ বছর বয়সী ইভাংকা মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন।

সম্প্রতি নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরামে’ যোগ দিতে দুবাই পৌঁছান ইভাংকা। সম্মেলনে যোগ দেয়ার ফাঁকে মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান।

মসজিদে পরিদর্শনে গিয়ে ইভাঙ্কার মাথায় হিজাব পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। তার সেই ছবি অনলাইনে আলোচনার ঝড় তুলেছে।

ইভাঙ্কা ট্রাম্পের অনলাইনে শেয়ার করা ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। অনলাইনে অনেকে অভিযোগ করে বলেছেন, এটা মুসলিম নারীদের প্রতি ইভাঙ্কার নিতান্তই লোক দেখানো সমর্থন।

ইভাঙ্কা একই সাথে আমেরিকানদেরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন হিজাব পরে। আবার হিজাব পরলে মুসলিম নেতৃবৃন্দ তার ওপর সন্তুষ্ট থাকবে বলেও অনেকে মন্তব্য করেছেন।

অন্যদিকে অনেকেই মনে করছেন, মসজিদ পরিদর্শনের সময় হিজাব পরা দেশটির সংস্কৃতির একটি অংশ। এজন্য ইভাঙ্কা খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ও হিজাব পরে ছিলেন। এগুলো পবিত্র স্থানের প্রতি সম্মান প্রদর্শন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930