মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মনোনয়ন না পেয়ে যা বললেন আ জ ম নাছির

আকাশবার্তা ডেস্ক :

মেয়র পদে মনোনয়ন না পেয়ে কোনোভাবেই হতাশ, বিক্ষুব্ধ বা নিরাশ নন জানিয়ে চট্টগ্রাম মহানগরীর বর্তমান মেয়র নাছির উদ্দীন বলেন, তবে একটি বিষয় আমাকে কষ্ট দিয়েছে। যে সংগঠনের জন্য জীবন-যৌবন দিয়েছি, তারাই আমাকে বঙ্গবন্ধুর খুনির দোসর বানাতে ওঠেপড়ে লেগেছে।

অথচ আমিই প্রথম পরিকল্পনা করে বঙ্গবন্ধুর খুনি কর্নেল (অব) রশিদের সভায় হামলা চালিয়েছিলাম। ফ্রিডম পার্টির নেতাকর্মীদের খুঁজে বের করে চট্টগ্রাম থেকে তাড়িয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৬ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম আমরা ৫-৬ জন মিলে মিছিল করেছিলাম।

নাছির আরও বলেন, মেয়রের পদ বড় না, রাজনীতিটাই বড়। কেউ যদি বলতেন, তিনি মেয়র হতে চান, আমি ছেড়েই দিতাম। কিন্তু আমার বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এতে তো দলই ক্ষতিগ্রস্ত হয়েছে। শতভাগ মিথ্যাকে প্রতিষ্ঠিত করার কোনো মানে হয়?

পুনরায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নিয়ে এসব কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চসিক নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল করিম।

দলীয় মনোনয়ন না পাওয়ার জন্য তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারকে দায়ী করে নাছির উদ্দিন বলেন, মনে রাখতে হবে- আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছি। আরেকজন আ জ ম নাছির তৈরি করতে অনেক বছর সময় লাগবে।

প্রসঙ্গত, চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। এই ছবি প্রকাশ করে প্রচার চালানো হয় যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির পরিবারের সদস্যদের সঙ্গে মেয়র নাছিরের দীর্ঘদিন ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক আছে। মেয়র নাছির মনে করেন, তাকে মনোনয়ন না দেয়ার পেছনে এসব অপপ্রচার কাজ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০