শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দত্তপাড়ায় মাসব্যাপি বৈশাখী মেলা শুরু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা। বুধবার সন্ধ্যায় দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। আগামী ২৫ মে পর্যন্ত এ মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় তিনি বলেন, বৈশাখী মেলা গ্রামবাংলার একটি ঐতিহ্য। আর মেলা মানেই মিঠা, মন্ডাই, বাতাসা খাওয়া। সবমিলে সর্বত্রই বাঙালিয়ানা পরিলক্ষিত হয়। এ সময় তিনি মেলায় জুয়ার আসর কিংবা অবৈধ কোনো কার্যকলাপ হলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৮নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপনের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা।

এ মেলায় শিশুদের বিনোদনের জন্য রেলগাড়ি, নাগরদোলা, কার এবং মটরসাইকেল ও জাদু প্রদর্শনী রাখা হয়েছে। এছাড়াও খাবারের দোকান, জামা-কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন ধরণের স্টল বসেছে মেলায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১