সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বোন-মেয়েকে সঙ্গে নিয়ে বাবার ছবির সামনে প্রধানমন্ত্রীর সেলফি

আকাশবার্তা ডেস্ক :

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

২১ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিজের বক্তব্য শেষে এই প্রদর্শনী ঘুরে দেখার সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্রদর্শনীতে এসে বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র দেখার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ। এসময় চিত্রকর্মগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের শাসকগোষ্ঠী রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার পর তৎকালীন সময় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রদর্শনীতে দেখে সরাসরি আন্দোলনে অংশ নেয়ার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, তাদের আন্দোলন অংশ নেয়ার ছবি পত্রিকায় প্রকাশিত হলে কয়েকদিন বাসা থেকে বের হতে দিতেন না মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।

এসময় প্রদর্শনীতে দেখানো জাতির পিতার ৭ মার্চের ভাষণ শুনে আবেগে আপ্লুত হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা। একে অপরকে জরিয়ে ধরে সম্পূর্ণ ভাষণ শোনেন। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অন্যান্য শিল্পকর্মগুলো ঘুরে দেখেন তাঁরা।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকলের জন্য উন্মুক্ত থাকছে ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর কার্যক্রম।

৭-১৫ ফেব্রুয়ারি সিসমিক মুভমেন্ট নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ঢাকা আর্ট সামিট। মুজিববর্ষের অংশ হিসেবে এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাখা হয় বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

ঢাকা আর্ট সামিট শেষ হয়ে গেলেও বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যগত সহয়তা প্রদান করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930