শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন, সমাবেশ, মহাসড়ক অবরোধ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর চৌরাস্তায় এনবিসি গ্রুপের আয়োজনে, নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপ ও নোয়াখালী পেইজের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের আহ্বানে এবং উল্লেখিত সংগঠনগুলোর সহযোগিতায় উক্ত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে হাজার হাজার স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রহিম, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন, জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বাবু তপন মজুমদার, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাইম উদ্দিন রাসেল, এনবিসি গ্রুপের গাজী হোসেন, নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপের আল মামুন, মোরশেদ হোসেন, নোয়াখালী পেইজের মিজান রহমান প্রমুখ।

বক্তাগণ বলেন, ভৌগলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ও ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে নোয়াখালীকে বিভাগ ঘোষইা না করার কোনো যৌক্তিকতা নেই। এ সময় দ্রুত বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১