মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম দিনে আলো ছড়ালেন নাঈম

স্পোর্টস ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে আলো ছড়িয়েছেন স্পিনার নাঈম হাসান। অপরদিকে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে দিন শেষ করেছে সফরকারীরা। চাপে পড়া দলকে বিপদমুক্ত করে দারুণ সেঞ্চুরি তুলে নেন ক্রেইগ এরভিন।

আর একই চার উইকেট তুলে নিয়েছেন নাঈম। মিরপুরে টস হেরে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ে ইনিংসের শুরুতে আঘাত হানেন পেসার আবু জায়েদ রাহি। দলীয় সাত রানে সাজঘরে ফেরান ওপেনার কেভিন কাসুজাকে।

এরপর বিপদ সামলে দেখেশুনে ব্যাট করেন ম্যাসভাউরে ও আরভিন। দিনের প্রথম সেশন থেকে জিম্বাবুয়ের সংগ্রহ ৮০ রান। লাঞ্চবিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার প্রিন্স ম্যাসভাউরে। দলীয় ১১৮ তে ৬৪ করা ম্যাসভাউরেকে বিদায় করেন নাঈম হাসান। নিজের পরের ওভারে ব্রেন্ডন টেইলরকেও আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান নাঈম।

সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়েন ফিফটি করা ক্রেইগ আরভিন। স্কোরবোর্ডে ১৫০ রান তুলে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি থেকে ফিরে উইকেটে থিতু হওয়া সেকান্দার রাজাকে বিদায় করনে নাঈম। অন্যপ্রান্তে দেখেশুনে খেলে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আরভিন।

তবে দিন শেষের এক ওভার আগে ১০৭ রান করে নাঈমের চতুর্থ শিকার হয়ে ফিরতে হয় বাঁহাতি এ ব্যাটসম্যানকে। ফলে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।

গতকাল শুরু হওয়া ম্যাচে টস ভাগ্য কথা বলে জিম্বাবুয়ের হয়ে। পিচের ধরণ পড়তে পেরে আগে ব্যাট করতে দু’বার ভাবেননি দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা সুখকর হতে দেননি বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহী। দলীয় ৭ রানে ফেরান ওপেনার কেভিন কাসুজাকে।

এরপর স্বাগতিক বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন দুই ব্যাটসম্যান মাসাভাউরে এবং আরভিন। টাইগার বোলারদের শাসর করে নিজের অর্ধশতক তুলে নেন মাসাভাউরে। দ্বিতীয় উইকেটে দুজনের ১১১ রানের পার্টনারশিপের মাথায় বাংলাদেশ দলের ত্রাতা হয়ে আসেন স্পিনার নাঈম হাসান।

নিজেই ক্যাচ নিয়ে ফেরান ৬৪ রানে ব্যাট করা মাসাভাউরেকে। খানিকবাদেই নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন টেলর। সাজঘরের পথ ধরেন ১০ রান করে।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে লড়ে যান আরভিন। তবে রাজাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাঈম। নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন ব্যক্তিগত ১৮ রানের মাথায়। নতুন ব্যাটসম্যান টিমিসেন মারুমাকে তুলে নেন রাহী। লেগ বিফোরের ফাঁদে ফেলে ৭ রানে মারুমাকে ফেরান এই টাইগার পেসার।

সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৮/৬ (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৯*, টিরিপানো ০*; ইবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ১৬-৪-৫১-২, নাঈম ৩৬-৮-৬৮-৪, তাইজুল ২১-১-৭৫-০)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০