সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পাপিয়াই শেষ নয়, আরও ১৫৩ অপরাধীর তালিকা হাসিনার হাতে

আকাশবার্তা ডেস্ক :

শুধু এক পাপিয়ার ঘটনাই শেষ নয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগি এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনে এরকম আরো ১৫৩ জন রয়েছেন যারা দলীয় পরিচয় ব্যবহার করে নানা রকম অপকর্ম করছেন।

শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে তৃণমূলে পর্যায় পর্যন্ত এ ধরণের অপকর্মকারী রয়েছে।

এবার একাধিক গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এরকম ১৫৩ জনের একটি তালিকা দিয়েছে বলে নিজ দলের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের প্রতি কোন রকমের অনুকম্পা না দেখানোর জন্য নির্দেশ দিয়েছেন।

এছাড়া তাদের জন্য কেউ যদি তদবির করে তাহলে তার পরিচয় সংক্রান্ত তথ্য আওয়ামী লীগ সভাপতির কাছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দলের ভিতর যারা অপকর্ম করছেন তাদের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছেন।

গত সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি নির্দেশ দিয়েছিলেন, যারা দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই প্রধান মন্ত্রীর সেই নির্দেশনার অংশ হিসেবেই বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল। পরবর্তীতে অজ্ঞাত কারণে এই শুদ্ধি অভিযান থেমে যায়।

এরপর আওয়ামী লীগের কাউন্সিলের সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, যারা আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে নানারকম অপকর্মের সঙ্গে যুক্ত, যারা আদর্শ এবং নীতি বহির্ভুত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে দলে জায়গা দেয়া হবে না। কিন্তু তারপরেও একইভাবে পাপিয়ার মতো মেয়েরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে আছে। এটা নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই প্রশ্ন উঠেছে এবং আওয়ামী লীগ সভাপতি এই ঘটনায় অত্যন্ত ক্ষুদ্ধ্ব এবং অসন্তোষ প্রকাশ করেছেন।

যাচাই-বাছাই ছাড়া কেন এদেরকে স্থানীয় পর্যায়ের নেতৃত্বে আনা হয়, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন যে, সারাদেশে আওয়ামী লীগের যে অঙ্গ-সহযোগী সংগঠনের যে কমিটি রয়েছে সে কমিটিগুলোতে কারা আছে এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা যেন খতিয়ে দেখা হয়।

সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, ‘আমি জানি কারা কারা এসব অপকর্ম করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কেন এখনো পদক্ষেপ নেয়া হচ্ছে না?’

বিশেষ করে একজন অপরাধ করার পর কিংবা আইনপ্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হবার পর বা তার অপরাধ সামনে আসার পর কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, আগে কেন নেয়া হচ্ছে না? এবং এই কারণেই আওয়ামী লীগের মধ্যে আবার নতুন করে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হবার আগেই যেন দল থেকে বহিষ্কার কিংবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়, সেই ব্যাপারেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930