সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
ফাইল ছবি : সংগ্রহিত

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক কায়রোর একটি হাসপাতালে ৯১ বছর বয়সে মারা গেছেন। ২০১১ সালে সামরিক এক অভ্যুত্থানে তাকে উৎখাত করা হয়। খবর বিবিসির।

মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মোবারকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে আল-ওয়াতান ওয়েবসাইটের খবরে বলা হয়, তিনি একটি সামরিক হাসপাতালে মারা গেছে।

প্রায় মাস খানেক আগে মোবারকের অস্ত্রাপচার করা হয়। মোবারকের ছেলে আলা গত শনিবার জানিয়েছিলেন যে, তার বাবা এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করার আগে তিন দশক ধরে ক্ষমতায় ছিলেন মোবারক। আরব বসন্ত নামের ওই বিক্ষোভের প্রতিবাদকারীদের হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে নির্দোষ হিসেবে ঘোষণা করা হয় এবং ২০১৭ সালের মার্চে তাকে মুক্তি দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930