সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে সহকারী পুলিশ কমিশনারের ঝুলন্ত লাশ

আকাশবার্তা ডেস্ক :

রাজশাহীতে পুলিশ মেস থেকে মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরএমপির সাবেক পুলিশ কমিশনার মুহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। সরফরাজ রাজপাড়া থানা সহকারী পুলিশ কমিশনার ছিলেন। শনিবার তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার অধ্যাপক এনামুল হক সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। তিনি লাইলন রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930