মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সমাবেশের অনুমতি মেলেনি, রোববার বিএনপির বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ অনুমতি না পাওয়ায় বাতিল করেছে বিএনপি।

এর বদলে রোববার (০১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে।

ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে দুপুর ২টায় এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সৃষ্টি করছে।

নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

এ দিন এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য রাজি হননি খালেদা জিয়া।

বিএসএমএমইউ থেকে পাঠানো চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হাইকোর্টে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর প্রতিবেদনটি জমা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০