বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরের মেঘনায় ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকা পর্যন্ত মেঘনা নদীর অববাহিকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার দিবাগত মধ্যরাত থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দুইমাস মেঘনা নদীর ১০০ কিলেমিটার এলাকায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময় আইন অমান্যকারীদের জরিমানা ও দুইবছরের জেল এবং উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের (নদী কেন্দ্র) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধিতে ইলিশের পোনা জাটকাগুলোকে বড় হওয়ার সুযোগ দিতেই মূলত প্রতিবছর এই দুইমাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

তিনি জানান, মার্চ-এপ্রিলে দেশের ৬টি অভয়াশ্রমে মোট ৪৩২ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। এ ছয়টি অভয়াশ্রম হচ্ছে: মেঘনার চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার, শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার, ভোলার শাহবাজপুর চ্যানেলের ১২০ কিলোমিটার, ভোলা-পটুয়াখালীর তেতুলিয়া নদীর ৮০ কিলোমিটার, পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এবং বরিশালের হিজালা-মেহেন্দিগঞ্জের মেঘনার শাখা নদীসহ ৮২ কিলোমিটার।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, নদীতে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে প্রয়োগ হওয়ায় ইলিশ উৎপাদন বেড়েছে। এবার শীতেও জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে।

গতবছর লক্ষ্মীপুরে ২০ হাজার মেট্টিক টন ইলিশ উৎপাদন হয়। জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময়ে মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা ও সেমিনার করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের বরফ কারখানা বন্ধসহ বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা নিয়ে মাইকিং করা হচ্ছে।

নিষেধাজ্ঞাকালীন লক্ষ্মীপুরের ২৪ হাজার ২৪৭ জন জেলেকে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। জেলায় ৫২ হাজার তালিকাভুক্ত জেলে থাকলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬২ হাজার জেলে রয়েছে।

মৎস্য অফিস সূত্র জানায়, একটি মা ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। অক্টোবর মাসে নিষেধাজ্ঞার ২২ দিন রক্ষা পাওয়া মা-ইলিশগুলো প্রচুর ডিম ছাড়তে পেরেছে। সেই ডিমগুলো জাটকায় পরিণত হয়েছে। এবার মার্চ-এপ্রিল দুই মাস সেই জাটকাগুলো সংরক্ষণের জন্য মেঘনা নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, জেলেদের মাছ শিকারে বিরত রাখতে নদীতে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হবে। এ সময় আইন অমান্যকারীদের জেল, জরিমানা ও উভয় দন্ডের বিধান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১