সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি, বেগমগঞ্জ :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর বাজারে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন (২৫) মারা গেছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাকিব আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও একই গ্রামের সফি উল্যার ছেলে।
আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা আরিফুর রহমান বলেন, গুরুতর আহত রাকিব হোসেনকে রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে সাত ব্যাগ রক্ত দেয়া হয়। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

একই ঘটনায় আহত হাবিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রায়হান মনু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমানউল্যাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেনের ভাই ফারুক হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতালে আহতরা জানান, রোববার সন্ধ্যার পর স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। আতঙ্কগ্রস্ত হয়ে দিগি¦দিক ছুটোছুটি করে স্থানীয়রা। এর মধ্যে শিবিরের কয়েকজন দোকানে ঢুকে ছাত্রলীগ কর্মীদের কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় পুরো ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় মৃত রাকিবের মা বাদি হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930