মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি স্মরণে সর্টবার ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে স্থানীয় শেখপুর আল হাবিব ইদ্রিছ মুন্সি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।

বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ এর জ্যেষ্ঠ পুত্র জাকির হোসেন জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব এবং খেলায় পৃষ্ঠপোষকতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. সামছুল হক, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, নুর হোসেন জীবন।

এবারের আসরে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলায় ৪ গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশ নেয়-স্থানীয় মাদ্রাসা মার্কেট ইয়ুথ স্পোর্টিং ক্লাব বনাম নোয়াখালী-লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন ক্লাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০