সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ধর্ষকের জিভ কামড়ে ছিঁড়ে ফেললো গৃহবধূ

আকাশবার্তা ডেস্ক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজের সম্ভ্রম রক্ষা করতে সাগর মণ্ডল (৪৪) নামে এক ধর্ষকের জিভ কামড়ে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন এক গৃহবধূ। অভিযুক্ত চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে পালিয়েছেন বলে জানা গেছে।

গত সোমবার (২ মার্চ) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ে বাড়িতে উচ্চ:স্বরে সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় নিজের ঘরে ঘুমুতে যাচ্ছিলেন গৃহবধূ। তখন সাগর মণ্ডল (৪৪) তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলেও গানের শব্দের কারণে তাৎক্ষণিক কেউ বুঝতে পারেনি। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করতে সাগরের জিভ কামড়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন।

পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী বিদেশে থাকেন। সাগর এক বছর ধরে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানানো হয়। সোমবার রাতে তাকে ধর্ষণের চেষ্টা করে সাগর। নিজেকে রক্ষা করতে বিভিন্নভাবে চেষ্টা করেন তিনি। একপর্যায়ে সাগরের জিভ কামড় দিয়ে কেটে ফেলেন।

ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়েছি। ওই নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। সাগরকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, তারা মিটফোর্ড হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছেন সেখানে সাগর নামের কেউ নেই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930