বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বাজার ইজারা নিয়ে মান্দারী বণিক সমিতি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ৫

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বাজার ইজারা নিয়ে স্থানীয় মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১২টায় সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। এসময় সমিতি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা। এতে বাধা দিতে গিয়ে বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ কমপক্ষে ৫ জন ব্যবসায়ী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় পুরো বাজারে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করেনি পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন বাজারের ব্যবসায়ীরা।

বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু জানান, সদর উপজেলার হাটবাজার ইজারার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। তিনি ইজারায় অংশ নিতে একটি ফরম কিনেছেন। রাত থেকে ওই ফরম নিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আবু তালেব তাকে চাপ সৃষ্টি করে আসছিল। এতে রাজি না হওয়ায় দুপুরে রুবেল ও তালেবের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী বণিক সমিতি কার্যালয়ে এসে হামলা চালায়।

এসময় তাদের মারধর করে অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করে ইজারা ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা সমবেত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন এবং বণিক সমিতির পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১