সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজপরিবারের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রাজপরিবারের তিনজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো খবর দিয়েছে।

এদের মধ্যে বাদশাহের ভাইও রয়েছেন। এই তিনজনের মধ্যে অন্তত দুইজন দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম।

কিন্তু কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

তবে এই গ্রেপ্তারের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পৃক্ত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে সৌদি রাজপরিবারের অনেক সদস্য, মন্ত্রী এবং ব্যবসায়ীকে রিয়াদের দেশটির রিৎস-কার্লটন হোটেলে আটকে রাখা হয়, কারণ সৌদি যুবরাজ তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন।

২০১৬ সালে যুবরাজ ঘোষণার পর থেকে এই রাজতন্ত্রের দেশটিতে মোহাম্মদ বিন সালমানকে অঘোষিত শাসক বলে মনে করা হয়।

নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে, শুক্রবার সকালের দিকে এসব গ্রেপ্তার চালানো হয়।

যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাদশাহের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুলআজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এবং রাজকীয় কাজিন প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

মোহাম্মদ বিন নায়েফ সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে ২০১৭ সালে মোহাম্মদ বিল সালমানের নির্দেশে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং গৃহবন্দী করা হয়।

সূত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930