সর্বশেষ:

ঐতিহাসিক ৭ই মার্চ : লক্ষ্মীপুরে আ.লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (০৭ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যেগে শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লাীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধূরী নয়ন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ, আওয়ামী লীগ নেতা আহছানুল কবির রিপন ও মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ অনেকে।

বক্তারা ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930