সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনাভাইরাস : জুন পর্যন্ত সব ফুটবল ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক :

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা-এএফসির নির্দেশনা আসার পর সোমবার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফে।

আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। প্রথম দেখায় আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ-ই নয়, আগামী মার্চ থেকে জুন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠেয় সব ম্যাচই স্থগিত করা হয়েছে।

এই সময়ের মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। ৩১ মার্চ কাতারে হওয়ার কথা অ্যাওয়ে ম্যাচ। বাতিল হতে পারে সেটিও।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে এএফসি থেকে নির্দেশনা এসেছে। তারা ম্যাচগুলো জুন পর্যন্ত স্থগিত করতে বলেছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচও স্থগিত হতে পারে। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930