মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

করোনা ভাইরাস থেকে বাঁচার ১০ উপায়

আকাশবার্তা ডেস্ক :

চীনের হুবেই প্রদেশে প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবার আঘাত হেনেছে বাংলাদেশে।রোববার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশে তিনজনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আক্রান্তদের দুজন ইতালি থেকে আসা প্রবাসী বাংলাদেশি। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৫০৩ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ জন। চীনের বাইরে ২৫ হাজার ৪৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬০ হাজার ১৯০ জন সুস্থ হয়েছে।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ১০৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ১০৪তম দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম।

প্রাণঘাতী এই ভাইরাসের নির্দিষ্ট কোনও টিকা এখনও আবিষ্কার হয়নি। বাংলাদেশ কতটা প্রস্তুত করোনা ভাইরাস প্রতিরোধে, এ নিয়েও চলছে জোর আলোচনা।

প্রাথমিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধের ১০টি উপায় পাঠকের জন্য তুলে ধরা হলো:

১. হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন।
২. হাঁচি বা কাশির আগে মুখ ঢেকে নিন।
৩. আপনার যদি মনে হয় যে আপনি সংক্রমিত, তবে অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন।
৪. রান্না করা মাংস ও ডিম খাওয়া থেকে দূরে থাকুন।
৫. সারাক্ষণ নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করুন।
৬. লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান ও অবস্থা বেগতিক হতে দেবেন না।
৭. ধোঁয়াটে এলাকা ও ধূমপান এড়িয়ে চলুন।
৮. যতটা সম্ভব বিশ্রামে থাকুন।
৯. ভিড় বা জটলা এড়িয়ে চলুন।
১০. কাপড়-চোপড় ও শরীর যথাসম্ভব পরিষ্কার রাখুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০