সর্বশেষ:

‘২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে গোটা দেশ’

আকাশবার্তা ডেস্ক :

২৫ মার্চ রাত ৯টায় এক মিনিটের জন্য সারা দেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সারা দেশে সেটা পালন করার জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালন করার জন্য ব্যবস্থা নিতে বলেছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করবো।

২৬ মার্চের কুচকাওয়াজ ও শিশু সমাবেশ হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। তবে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা সীমিত আকারে পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২৫ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে আশ্বস্থ করেছেন মন্ত্রী।

তিনি বলেন, জরুরি স্থাপনা বা কেপিআই যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্ল্যাক আউট করলে অসুবিধা হবে এবং চলমান যানবাহন এ কর্মসূচির বাইরে থাকবে। এ কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগরসহ সারা দেশে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930