মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে বিদেশ ফেরতদের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা ইতালি ফেরত যাত্রীরা বিক্ষোভ করছে। আর বাইরে তাদের স্বজনেরাও বিক্ষোভে যোগ দিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশের সঙ্গে ইতালিফেরত লোকজন ও তাদের স্বজনদের কথা-কাটাকাটি ও হট্টগোলের ঘটনা ঘটে।

জানা যায়, হজ ক্যাম্প থেকে ইতালিফেরত লোকজন একপর্যায়ে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তাদের দাবি ‘কর্তৃপক্ষের অব্যবস্থাপনা’র কারণে তারা বিক্ষোভ করছেন।

ইতালি ফেরতদের দাবি, তাদেরকে অযথা এখানে আটকিয়ে রাখা হয়েছে। হজ ক্যাম্পে থাকার কোনো ধরনের সুব্যবস্থা নেই।

তারা আরও বলছেন, ইতালিতে দু’বার এবং দুবাই-এ একবার তাদের টেস্ট করানো হয়েছে। এখানে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের পাসপোর্ট নিয়ে যায় সংশ্লিষ্টরা।

তাদের অভিযোগ, তাদের রোমে পরীক্ষা করা হয়েছে, দুবাইয়ে আরেক দফায় পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে। কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। এখানে তারা অমানবিক অবস্থার মধ্যে আছেন। শিশুরা আছে। কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০