সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সাংবাদিক আরিফুলকে সাজার প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৫ মার্চ) সকালে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম পাবেল, দৈনিক মানব জমিনের আব্বাস হোসেন, দৈনিক আমার সংবাদের আলী হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশের নাজির উদ্দিন রানা, বাংলা নিউজের সাজ্জাদুর রহমান ও আরটিভির পলাশ সাহা প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930