সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে মহান মে দিবস পালিত

প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে মহান মে (১ মে) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন থানা সভাপতি মো. দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ধনুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা কাজী মোস্তফা কাজল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, ইউপি সদস্য শামছুল আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, শ্রমিক নেতা আরিফ হোসেন, বাবুল, ইসমাইল হোসেন, জহির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন বলেন, আজ মহান মে দিবস বিশ্বব্যাপি পালিত হচ্ছে। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের আজ সংহতির দিন। এ দিবসটিকে স্মরণ রাখার জন্য আমরা প্রতিবছর ১ মে পালন করে আসছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930