সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবর্ষের অনুষ্ঠান স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস চড়ানোর আতঙ্কে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন করা হবে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান।

কামাল আব্দুর নাসের বলেন, সময়টি বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে।

সোহরাওয়ার্দী উদ্যানে রাত ঠিক ৮টায় আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হবে। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ ভবন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। গণভবনে বিকাল ৫টায় স্মারক ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, শেখ রেহানা, রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছেন শেখ রেহানা। উদ্বোধনী অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকেরাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। মুক্তির মহানায়ক প্রোগ্রামের নাম। শিশু সমাবেশ হবে না করোনা পরিস্থির কারণে। টুঙ্গিপাড়ায়ও শিশু সমাবেশ হবে না।

জনকল্যাণে স্কুল, কলেজের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে না। জন্মশত বার্ষিকীর থিম সং এ শেখ রেহানা সরাসরি কন্ঠ দিবেন। এছাড়া, বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930