সর্বশেষ:

ইতালিতে হাঁচি দিয়ে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

আকাশবার্তা ডেস্ক :

ইতালিতে কর্মস্থল থেকে বাসায় ফিরে বসা অবস্থায় হাঁচি দিতে দিতে সেন্টু খলিফা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ইতালির জেনেভা শহরে রোববার (১৫ মার্চ) স্থানীয় সময় রাত ১১টায় এ ঘটনা ঘটেছে।

তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি শরীয়তপুর জেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

এ বিষয়ে সেন্টুর বন্ধু সেলিম দেয়ান বলেন, আমি প্রতি সপ্তাহে তার দোকানে আসা-যাওয়া করতাম। রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সেন্টু।

এরপর বসা অবস্থায় হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুতর অসুস্থ পড়েন। এরপর তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন।

সেন্টু দীর্ঘ নয় বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তিনি অবিবাহিত ছিলেন। তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930