রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মেঘনায় মাছ শিকারের দায়ে দুই জেলের কারাদন্ড, ১০ লক্ষ টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে ২ জেলের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন এ রায় দেন। এরআগে রাতে মেঘনা নদীর কিল্লার খাল নামকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ পুলিশ। এসময় ১টি নৌকা, ৩০ হাজার মিটার সুতার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. ফারুক (২৬) ও ভোলা জেলার তজুমদ্দিন এলাকার বাসিন্দা মো. ওয়াদুদের ছেলে মো. মিজান (২০)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের এ রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, নদীতে মাছ শিকাররের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০