সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হারাম শরীফ ও নববী ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

ইসলাম ডেস্ক :

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাজদরবারের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোনো মুসল্লিকে যেতে দেবে না। এছাড়া জুমার নামাজের জন্যও কেউ মসজিদে যেতে পারবে না।

তবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারার এবং মদিনার মসজিদে নববীতে নামাজসহ সকল ইবাদত বন্দেগী চলবে।

মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে। এখন পর্যন্ত কেউ মারাও যাননি। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। অর্থাৎ, এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১২৭ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930