সর্বশেষ:

দেশে করোনা সন্দেহের এক নারীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া লন্ডনফেরত এক নারী (৬১) মারা গেছেন।

রোববার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড জানান, নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। তিনি ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।

এদিকে গত ২০ মার্চ ওই হাসপাতালে (শহীদ শামসুদ্দিন আহমদ) ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। পরে ভোররাতে তার মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930