সর্বশেষ:

খালেদার জন্য প্রস্তুত ‘ফিরোজা ভবন’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা ভবন’ প্রস্তুত করা হয়েছে।

মুক্তির পর তিনি এ বাড়িতেই উঠবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গতকাল (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর তার ভাই শামীম ইস্কান্দার বলেন, খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তার বাসভবন ফিরোজায় উঠবেন।

বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। ধারণা করা হচ্ছে তিনি আজকেই মুক্তি পাচ্ছেন।

ইতিমধ্যে দল থেকে বলা হয়েছে কেউ যেন পিজি হসপিটাল ও গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে ভীড় না করেন। খালেদা জিয়ার এজমাসহ অনেকগুলো সমস্যা রয়েছে।

ভিড় বাড়লে খালেদা জিয়া করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930