সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মিরন মেম্বার হত্যা : চন্দ্রগঞ্জে সিএনজি মিলন গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলার অন্যতম আসামি মিলন প্রকাশ সিএনজি মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বশিকপুরের বৌদ্ধবাজার মোড় সংলগ্ন বাগান থেকে ১টি একনলা বন্দুক ও ২টি গুলি উদ্ধার করে পুলিশ। সিএনজি মিলন (২৮) বশিকপুর মোল্লা বাড়ির আব্দুল কুদ্দুছের পুত্র। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, খোরশেদ আলম মিরন মেম্বার হত্যা মামলার অন্যতম মাষ্টার মাইন্ড ছিলেন সিএনজি মিলন। তার সিএনজিতে করেই হত্যাকান্ডের ঘটনাস্থলে পৌঁছায় সন্ত্রাসীরা। এরপর এলোপাতাড়ি গুলি চালিয়ে মিরন মেম্বারকে হত্যা করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে সিএনজি মিলনকে মঙ্গলবার রাতে উত্তর দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার এবং তার দেখানো মতে বশিকপুর বৌদ্ধবাজার এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন অস্ত্র ও গুলিসহ সিএনজি মিলনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দত্তপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম মিরন আলাদাদপুর গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী সিএনজি অটোরিকশাযোগে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে মিরন মেম্বারকে হত্যা করে পালিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930