সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে নারীরা মজুরী বৈষম্যের শিকার

আকাশবার্তা ডেস্ক :

সোলেমা, আয়শা, জোসনা, রত্না, রেহানা, পারভীন, ঝর্ণা ও সালমা ওরা ৮ জন। এরা পেয়েছে জীবনের সন্ধান। এদের মধ্যে কেউ বিধবা, কেউবা স্বামী পরিত্যক্তা। কারোর একাধিকবার বিয়ে হলেও স্বামী, স্ত্রী সন্তান ছেড়ে চলে গেছে অন্যত্র। লোক লজ্জায় কথা বলতেও সাহস পাচ্ছেনা তারা। এদের সবার বয়স ২৫ থেকে ৩৫ এর কোটায়। তবে তাদের বাস উপকূলীয় এলাকার মেঘনার বিভিন্ন বেঁড়িবাধের পার্শে¦, অস্থায়ী ঢেরায়। তারা কাজ করছে জেলার রামগতি উপজেলার একটি বিদেশী সংস্থা নির্মাতা প্রতিষ্ঠানের প্রকল্পে একজন ঠিকাদারের অধীনে। সারাদিন ৮ ঘন্টা পরিশ্রম করে পুরুষরা যেখানে পায় ৫’শ টাকা। অথচ একই সমান ৮ঘন্টা কাজ করে এসব নারীরা পাচ্ছেন মাত্র ২৫০ থেকে ৩০০’শ টাকা হিসেবে। জোরালো প্রতিবাদ নেই তাদের কাছ থেকে। অভাবী সংসার। তাই প্রতিবাদ করছেনা কাজ থেকে বঞ্চিত হওয়ার আশংকায়। তারপরও তারা খুশি। দু’বেলা ভাতের জোগানসহ সংসারের আয়ের পথ সুগম হয়েছে তাদের। শুধু নির্মাণ প্রতিষ্ঠান নয়। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ সর্বক্ষেত্রে নারীরা তাদের শ্রম বিনিয়োগ করছে।

সোমবার (১লা মে) মহান মে দিবসটি আন্তর্জাতিকভাবে সারাবিশে^ পালিত হয়েছে মজুরী বৈষম্য দূরীকরণ এবং ৮ ঘন্টা শ্রমের দাবিতে। সরকারিভাবে শ্রম ঘন্টা নির্ধারিত থাকলেও বেসরকারিভাবে সেটি গণ্য করা হচ্ছেনা অনেক ক্ষেত্রে। বিশেষ করে অতিরিক্ত শ্রমের মর্যাদাও মূল্যায়ন হচ্ছেনা নারীদের ক্ষেত্রে। জানালেন ওইসব নারীরা। মুখ খুলতেও ভয় তাদের। আবার কাজে যদি না নেওয়া হয়। মে দিবস উপলক্ষে নারীদের ক্ষেত্রে বৈষম্য নিরসন হবে এমনটাই প্রত্যাশা তাদের। নারীরা পাবে তাদের ন্যায্য মজুরী, শ্রমের মর্যাদা এবং অধিকার।

প্রতিবেদক-সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930