সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনা মোকাবেলা : লক্ষ্মীপুর জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা পুলিশের  ১৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে এই কুইক রেসপন্স টিম গঠন করা হয়। বুধবার  (২৫ মার্চ) বিকেলে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান এ টিম গঠন করেন।

পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্নস্থানে ‘কুইক রেসপন্স টিম’ মহড়া দেয়।  এ মহড়ায় টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, করোনাভাইরাস মোকাবেলা ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে সাহায্য করার জন্য পুলিশ সদস্যদের মধ্য থেকে ১৫ সদস্যের একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা জেলার কোথাও কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছে, এমন সংবাদ পাওয়া মাত্রই এ টিমের সদস্যরা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাদেরকে প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রদানসহ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930