সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আজ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ নিদের্শনা অব্যাহত থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় বলেন, ‘ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।’

সড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়।

প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930