বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগঞ্জে বৈশাখী মেলায় হামলা, মালামাল লুট

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শিশুপার্কে বৈশাখী মেলায় হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে উত্তেজিত জনতা। এ সময় পুলিশ-জনতা ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হন।
জানা যায়, পহেলা বৈশাখ থেকে বুধবার পর্যন্ত ১৭ দিন অতিবাহিত হলেও মেলায় র‌্যাফেল ড্র নামে টিকিট বিক্রি করে লটারী না দেওয়ায় উত্তেজিত জনতা এ হামলা চালায়।
স্থানীয় আকবর হোসেন, লালুমিয়া, আব্দুর রহিম ও সিরাজ মিয়া জানান, বৈশাখী মেলার নামে প্রতিদিন অর্ধশত অটোরিকশায় র‌্যাফেল ড্র, অশ্লীল নিত্য, সাবান, রিং খেলাসহ বিভিন্ন ধরণের গুটি দিয়ে জমজমাট জুয়ার আসর, নাগর দোলা, সার্কাস, হোন্ডা ও পুতুল নাচের আয়োজন করা হয়। মেলায় স্টল বরাদ্দের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একটি চক্র। র‌্যাফেল ড্র’র নামে গুটি কয়েক লোক পুরস্কার পেলেও বাকীরা পুরস্কার পায়নি।

বাজারের ব্যবসায়ী হারুন, আব্দুর রহমান, নুরুজ্জামান জানান, মেলা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে ১৭ দিনের মধ্যে ৫ দিনই র‌্যাফেল ড্র’ না দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু ইউসুফ জানান, জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি সাপেক্ষে মেলা বন্ধ করে দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০