সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এবার ক্রিকেটকে কোয়ারেন্টাইনে পাঠালো আইসিসি!

স্পোর্টস ডেস্ক :

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী জুলাই পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আইসিসির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টিটলে জানিয়েছেন, খেলোয়াড়, ফ্যান এবং সংশ্লিষ্ট সকলের নিরাপ্তার বিষয়টি আইসিসি সর্বোচ্চ গুরুত্ব দেয়। আর একারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের যে ম্যাচগুলো জুন মাসের ৩০ তারিখের মধ্যে মাঠে গড়ানোর কথা ছিলো সেগুলো স্থগিত হয়ে গেলো।

এদিকে এইপর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৪৪ জন। আর মারা গেছেন ২১ হাজার ৫২৪ জন। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে ফিরেছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে ৮১ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৩ হাজার ২৮৭ জন।

তবে মৃত্যুর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে ৭ হাজার ৫০৩ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন।

মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় দেশ এখন স্পেন। দেশটিতে ৩ হাজার ৬৪৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৫ জন।

এদিকে সর্বশেষ বৃহস্পতিবার জানা গেছে, দেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930