সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনায় আক্রান্তে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে লোকজন অধিকহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চীন ও ইতালিকে ছাড়িয়ে দেশটি বৃহস্পতিবার (২৬ মার্চ) শীর্ষস্থানে চলে এসেছে এবং এতে সেখানে রেকর্ড সংখ্যক লোক বেকার হয়ে পড়েছে। খবর এএফপির।

সারা বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ায় সরকারগুলো তাদের দেশে লকডাউন করার নির্দেশ দিয়েছে। এর ফলে কয়েকশ’ কোটি মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে ৮৩ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আক্রন্তের সংখ্যা ইতালি ও চীনের চেয়ে বেশী। তবে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু ঘটেছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২৯৩ জনে দাঁড়ালো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবং এ ভাইরাসের হাত থেকে আমাদের নাগরিকদের রক্ষায় অর্থ, বিজ্ঞান, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল ও সামরিক বাহিনী ব্যবহার করে আমরা এই ভাইরাসের বিরূদ্ধে যুদ্ধ করে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ লকডাউন নির্দেশের আওতায় আসায় ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনারা ঘরে থাকুন। বিশ্রাম করুন।’ তিনি আবারো বলেন, ‘আপনারা ঘরে থাকুন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930