সর্বশেষ:

করোনা : বাচ্চাদের স্পর্শ না করেই বিশ্বকে বিদায় জানালেন হাইদি!

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার ডাঃ হাইদি আলী। মৃত্যুর আগে বাড়িতে এসে বাচ্চাদের গেটের বাইরে থেকে দেখে চলে গেলেন এবং তারপরেই বিশ্বকে বিদায় জানালেন এই ডাক্তার। এতো কষ্ট হলেও তিনি নিজের বুকের সঙ্গে বাচ্চাদের স্পর্শও করতে পারেননি।

ডাঃ হাইদি আলী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময় নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। যখন তিনি অনুভব করলেন, তিনি আর বাঁচবেন না, তখন তিনি বাড়িতে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিলেন।

এসময় তার দুই সন্তান এবং গর্ভবতী স্ত্রী তাকে শেষবারের মতো দেখেছেন, এরপরেই চলে যান ডাঃ হাইদি, ওইসময় এই ছবিটি তার স্ত্রী তোলেন।

যখন তিনি তার বাচ্চাদের ও স্ত্রীকে আন্তরিকভাবে দেখতে এবং তাদের বিদায় নিতে এসেছিলেন, তিনি অনেক দূরে দাঁড়িয়েছিলেন, তিনি চাননি তার স্ত্রী-সন্তানদের কাছে এই ভাইরাস ছড়িয়ে পড়ুক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930