সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে’

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, ‘আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন।’

এনডিটিভি জানায়, শুক্রবার (২৭ মার্চ) টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারের ব্রাজিলের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ভাইরাসের বিস্তার ঠেকাতে এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে সবকিছু। কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এ জন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করে দেবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই’

যদিও তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো সুস্থ রয়েছেন তিনি।

এর আগেও করেনা ভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৩ জন। মারা গেছেন ৬৮ জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930