বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ট্রুডোর স্ত্রী সোফি পুরোপুরি সুস্থ, যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে সোফি গ্রেগরি জানান, এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে সোফি বলেন, এখন অনেক ভালো বোধ করছি আমি, চিকিৎসক আমাকে ছাড়পত্র দিয়েছেন।

চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার। তবে তার সন্তানদের করোনার কোন লক্ষণ দেখা যায়নি। তাই তারা নিজ বাড়িতে অবস্থান করেছেন।

স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, আমি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া। সেইসঙ্গে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

কানাডায় প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১