সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনাভাইরাস : চন্দ্রগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এমপির প্রতিনিধি

আকাশবার্তা ডেস্ক :

মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান, মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষথেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যদের জন্য এবং বাজারে আগত জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এসব সামগ্রী বিতরণ করেন- এমপির প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া।

চন্দ্রগঞ্জ থানার পক্ষথেকে সংসদ সদস্যের দেওয়া এসব সামগ্রী গ্রহণ করেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জনপ্রিয় ছাত্রনেতা কাজী মামুনুর রশিদ বাবলুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930