সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ দুজন নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানচাপায় ওমর ফারুক নামে এক ব্যবসায়ী নিহত হন। অপরদিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদ খান হেলাল নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি।

রবিবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ সমিতি এলাকায় সংগঠিত দুর্ঘটনায় ওমর ফারুক নামে ওই ব্যবসায়ী নিহত হন । এ ঘটনায় চালক ও গাড়ি আটক করেছে পুলিশ। তবে চালকের নাম জানা যায়নি।

নিহত ফারুক সদর উপজেলার দত্তপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় ফার্ণিচারের (আল্লাহর দান অটোডোর) ব্যবসায়ী। তিনি দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফারুক রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে রায়পুরগামী দ্রুতগতির একটি পিকআপ এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফারুক মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক ও গাড়ি জব্দ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে রামগতিতে সড়কের পাশে বালুর স্তুপে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাংবাদিক রাশেদ খান হেলাল নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই মোটরসাইকেল আরোহী আরেকজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত হেলাল যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে সাংবাদিক হেলালসহ দুইজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক হেলাল নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930