সর্বশেষ:

তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত ২৭ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ মুসল্লি। রোববার (২৯ মার্চ) ৩৫ জনকে পরীক্ষার পর ওই ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। করোনা শনাক্ত হওয়ার পর এসব লোকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানায়, ৫০০ বিদেশিসহ প্রায় ১২০০ লোক তিন দিন, ৪০ দিন এবং চার মাসের জামাতে বের হওয়ার আগে মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছেন। মারকাজের বাইরে খোলা জায়গায় তাবু ফেলে অবস্থান করছেন তারা।

এর আগে পাঞ্চাব সরকার করোনার সংক্রমণের কথা জানিয়ে ধর্মীয় নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ধর্মীয় নেতারা তাতে কর্ণপাত করেননি।

পরবর্তীতে তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিল। যার কারণে যারা সেখানে অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930