সর্বশেষ:

নিউইয়র্ক : করোনায় ২৪ ঘণ্টায় ৭ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একদিনে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ২০ জন বাংলাদেশি মারা গেছেন।

এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এদিকে রোববার (২৯ মার্চ) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক লাখ বা তারও বেশি মৃত্যু হতে পারে। তবে মৃতের সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে’ বলে মন্তব্য করেন তিনি।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি খারাপ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে মোট ৯৬৫ জন মারা গেলেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯৫ জন।আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫১৩ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। এছাড়া প্রায় ৩ হাজার কভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930