সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নববর্ষের অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমরা সব সময় খুব উৎসবের সাথে উদযাপন করে থাকি। এবারে আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি, বিশেষ করে লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠান। আমি মনে করি নববর্ষের অনুষ্ঠান বিশাল জনসমাগম করে সারাদেশে সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এখন ডিজিটাল যুগ, যারা উৎসব করবেন, গান-বাজনা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে পাঁচজন মারা গেছেন বলে সরকারি ঘোষণায় বলা হয়। আর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন; যাদের মধ্যে মোট ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930