সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা থাকছে না : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে। এ আইনে ৫৭ ধারার বিষয়টি পরিষ্কার করা হবে এবং বর্তমান সরকারের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়ার যে কোনও ইচ্ছা নেই, তা এই আইনে প্রমাণ করে দেওয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে রয়েছে। শিগগিরই এর অস্পষ্টতা দূর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।’

অনুষ্ঠানে খেলাঘরের পক্ষ থেকে প্রথিতযশা সাংবাদিক তোয়াব খান, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী আবুল বারক আলভী এবং শিক্ষাবিদ নিরঞ্জন অধিকারীকে ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ প্রদান করা হয়। অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সাংবাদিক শ্যামল দত্ত, খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930