সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনা : ৩০০০ হাজতিকে মুক্তি দিচ্ছে সরকার

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি তিন হাজার হাজতিকে মুক্তি দিচ্ছে সরকার।

ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ হাজতিদের এ তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠিয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশের বিভিন্ন কারাগার থেকে এসব হাজতিকে ছেড়ে দেয়া হবে। কারাগার নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারা সূত্র বলছে, দেশের বিভিন্ন কারাগারের জায়গা-স্বল্পতার কারণে অনেক বন্দিকে কষ্ট করে থাকতে হচ্ছে।

বিশেষ করে, এই সময় যেন তাদের সুবিধাজনক স্থানে রাখা যায়, সেজন্যই এ পরিকল্পনা করা হয়।

কেবল যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের বেশি হাজতির নাম প্রস্তাব আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে কারা অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন বুধবার (১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রস্তাব দেয়া হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। চলতি সপ্তাহে এ প্রস্তাব দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশসহ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল।

আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে আট লাখ।করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে রোগটিতে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930