সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা কাজ করছি : সেনাপ্রধান

আকাশবার্তা ডেস্ক :

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ ভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, সব সময় যুদ্ধ করতে আমরা প্রস্তুত। সে লক্ষ্যেই মাঠে নেমেছি।

বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, যতটা প্রয়োজন পড়বে, ততোই সেনাবাহিনীর সদস্য দেওয়া যাবে। সেনাসদস্যরা দেশের সেবায় কাজ করতে সর্বদা প্রস্তুত।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা ভেবে অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930